কবিতা তোমাকে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমন কুমার সাহু
দেশ : India , শহর : Haldia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ৮৮ টি লেখনী ৮৩ টি দেশ ব্যাপী ৭০০১৯ জন পড়েছেন।
Suman Kumar Sahu
একলা নাওয়ে স্বপ্ন বাঁধা ইচ্ছে তেপান্তর
বইতে থাকে নদীর জলে যাকনা ভেসে মন । 

জীবন খবর নৌকা হালে দাঁড় বয়ে যাই সুখে 
সুখ দুখ ঐ জোয়ার ভাটা সময় সাগর জলে ।। 

তুমি দূর হতে হতে মিলিয়েছ 
হয়তো সাগর পারে
নিয়ে গেছো মন নিরুক্ত তপোবন 
আমাকে নিঃস্ব করে ।

তবুও তো আমি বুকে বেঁধে কত ঢেউ রাশি 
অথৈ সাগর জলে
দিন রাত বয়ে যায় কবিতার কিনারায়
সময়ের ঠিক ভুলে। 

দেখেও পড়নি তুমি আমার চোখের ছবি
মহাসাগরের তীরে 
বুঝেও বোঝনি সবি বৃথা কি লিখছি আমি
কবিতা তোমাকে।।


রচনাকাল : ১৮/১০/২০১৯
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 2  Germany : 8  India : 139  Japan : 2  Russian Federat : 1  Saudi Arabia : 13  Switzerland : 1  Turkey : 1  
Ukraine : 2  United Kingdom : 14  United States : 117  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 2  Germany : 8  
India : 139  Japan : 2  Russian Federat : 1  Saudi Arabia : 13  
Switzerland : 1  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 14  
United States : 117  Vietnam : 3  
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কবিতা তোমাকে by Suman Kumar Sahu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪৪০
  • প্রকাশিত অন্যান্য লেখনী