স্বর্গের লক্ষ্মী ও মর্ত্যের লক্ষ্মী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩৫৭ জন পড়েছেন।
স্বর্গের লক্ষ্মী ও মর্ত্যের লক্ষ্মী
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

স্বর্গের লক্ষ্মী মর্ত্যে এসে পূজা পায় প্রতি ঘরে,
মর্ত্যের লক্ষ্মী অন্নহীনা চোখ আসে জলে ভরে।
স্বর্গের লক্ষ্মী মর্ত্যে এলে হয় শস্যপূর্ণা বসুন্ধরা,
মর্ত্যের লক্ষ্মী পথেপথে ঘুরে দুনয়নে অশ্রুভরা।

স্বর্গের লক্ষ্মীর স্বর্ণ-কুম্ভে পূর্ণ ধনরত্ন রাশিরাশি,
মর্ত্যের লক্ষ্মী লাজ বাঁচাতে গলায় পরে ফাঁসি।
স্বর্গের লক্ষ্মী বিষ্ণুলোকে দিন কাটে তার সুখে,
মর্ত্যের লক্ষ্মী ভিখারিণী দিন কাটে তার দুঃখে।

লক্ষ্মী-হীনা ধরিত্রীর বুকে লক্ষ্মীরা আজ কাঁদে,
পতিহীনা লক্ষ্মীর সন্তানের দায়িত্ব তার কাঁধে।
পুত্রহারা বিধবা লক্ষ্মীর চোখ ফেটে আসে জল,
হয়েছে সময় দেরি নয় জাগো লক্ষ্মীমায়ের দল।

কবিতা আমার ক্লান্ত আজি বিদ্রোহী কবির কলম,
লক্ষ্মীর ঝাঁপি শূণ্য কেন আজি? কহে কবি লক্ষ্মণ।

রচনাকাল : ১৪/১০/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 9  Europe : 2  France : 1  Germany : 7  India : 117  Ireland : 3  Japan : 2  Netherlands : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 16  Turkey : 2  United Kingdom : 13  United States : 185  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 9  Europe : 2  
France : 1  Germany : 7  India : 117  Ireland : 3  
Japan : 2  Netherlands : 1  Russian Federat : 5  Saudi Arabia : 16  
Turkey : 2  United Kingdom : 13  United States : 185  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বর্গের লক্ষ্মী ও মর্ত্যের লক্ষ্মী by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৭২
  • প্রকাশিত অন্যান্য লেখনী