বৃষ্টির দানে সৃষ্টি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৯০৩৬ জন পড়েছেন।
Sujon Kumar Roy
বৃষ্টি হলে চারিদিক জলে, ভরিয়ে রাখে এই মন ,,,
অবাক লাগে একে যায় চোখে, পুলকিত স্বপন ...
ভেজা ঘাসফুল সৃষ্টি আকুল, ভেজা গাছের পাতা ,,,
চায় ঢাকিবার মুখখানি তার, নেই যে তাহার ছাতা ...
ঝিরিঝিরি বৃষ্টি অপরূপ সৃষ্টি, ঝরছে সারাবেলা ,,,
আকুল মন দিলো দর্শন, স্মৃতিগুলো করে খেলা ...
নীল আকাশে মেঘেরা ভাসে, সূর্য রাখে ঢেকে ,,,
থেকে থেকে আজ চমকায় বাজ, অবাক লাগে দেখে ...
নদীর কূলে কাশঁফুল দোলে, হালকা বাতাস বয় ,,,
স্রোতের টানে আকুল প্রাণে, স্বপ্ন একে যায় ...
মেঘগুলি হায় ছুটিয়া বেড়ায়, নীল আকাশের বুকে ,,,
দেখে দৃশ্য কিছু প্রকাশ্য, বেদনা উঠে জেগে ...
তোমার দানে অবুঝ মনে, জাগিছে সুরের টান ,,,
কেন ফুল ঝরে মাটির উপরে, কেমন তোমার দান ...
গগনে গরোজে মেঘ বরোষে, সারা দিনমান ধরে ,,,
পাগল হাওয়া বয়ে যাওয়া, প্রাণকে আকুল করে ... 
ঝরানো বকুল গন্ধে আকুল, এ কেমন তোমার সৃষ্টি ,,,
সুখ দেখিয়ে দুঃখ নিয়ে, এসেছো তুমি হে বৃষ্টি ... 
রচনাকাল : ২৬/৭/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 8  Europe : 1  France : 44  Germany : 91  Hong Kong : 9  India : 764  Ireland : 1  Italy : 3  Japan : 1  
Latvia : 1  Lithuania : 8  Netherlands : 1  Norway : 35  Romania : 9  Russian Federat : 14  Saudi Arabia : 24  South Africa : 1  Sweden : 8  Switzerland : 7  
Ukraine : 52  United Kingdom : 57  United States : 283  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 8  Europe : 1  France : 44  
Germany : 91  Hong Kong : 9  India : 764  Ireland : 1  
Italy : 3  Japan : 1  Latvia : 1  Lithuania : 8  
Netherlands : 1  Norway : 35  Romania : 9  Russian Federat : 14  
Saudi Arabia : 24  South Africa : 1  Sweden : 8  Switzerland : 7  
Ukraine : 52  United Kingdom : 57  United States : 283  Vietnam : 2  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বৃষ্টির দানে সৃষ্টি by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০১১৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী