রথযাত্রা আগমন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ৯১৩৬০ জন পড়েছেন।
Sujon Kumar Roy
আজকে খুশীর বাঁধ ভেঙেছে, রথ এসেছে তাই রথ এসেছে ,,,
রথের গাড়ী পথে দেখা দিয়েছে, রথ এসেছে তাই রথ এসেছে ...
একটি বছর অপেক্ষার প্রহর, হয়ে গেলো আজ শেষ",,,
"তাইতো সবাই রথ দেখতে যাই, ধরে নতুনের কিছু বেশ ...
বৃদ্ধ ছেলে সবাই ছুটে চলে, রথের দড়ি টেনেছে ,,,
আনন্দে মন আজ সারাক্ষণ, খুশিতে মেতে উঠেছে ...
জয় জগন্নাথ জগতের নাথ, কৃপা তুমি  করো ,,,
জগৎ মাঝে সকাল সাঝে, ভক্তির সাগর গড়ো ...
আসিলো প্রভাত পথে এলো রথ, টানি রথের দড়ি ,,,
ভুলে ভেদাভেদ জাতির প্রভেদ, সকলে মিলে ধরি ...
আনন্দ খুশি মুখে হাসি, চলছে সবাই ছুটে ,,,
রথের টানে গান কীর্তনে, সাড়া জেগে উঠে ...
চলো সবাই মেলাতে যাই, দেখতে আজ রথ ,,,
এলো চলে সবাই বলে, জগতে জগন্নাথ ...
খুশির টান জাগিল মন, আনন্দের এক বার্তা ,,, 
আগমনী আজ অপরূপ সাজ, শুভ রথযাত্রা ...
সেই আনন্দে সুর ছন্দে, এলো বাধ ভাঙা টান ,,,
ভালো থেকো সবাই সকলকে জানাই, রথের আগমন ...
রচনাকাল : ১৭/৭/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 8  Czech Republic : 5  Europe : 2  France : 32  Germany : 83  Hong Kong : 5  Hungary : 1  India : 735  Iran, Islamic R : 1  
Italy : 3  Japan : 1  Lithuania : 9  Norway : 39  Romania : 10  Russian Federat : 3  Saudi Arabia : 12  Sweden : 8  Switzerland : 15  Ukraine : 57  
United Kingdom : 55  United States : 237  Uzbekistan : 1  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 8  Czech Republic : 5  Europe : 2  
France : 32  Germany : 83  Hong Kong : 5  Hungary : 1  
India : 735  Iran, Islamic R : 1  Italy : 3  Japan : 1  
Lithuania : 9  Norway : 39  Romania : 10  Russian Federat : 3  
Saudi Arabia : 12  Sweden : 8  Switzerland : 15  Ukraine : 57  
United Kingdom : 55  United States : 237  Uzbekistan : 1  Vietnam : 3  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রথযাত্রা আগমন by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩০৮৩৯২
  • প্রকাশিত অন্যান্য লেখনী