ছবি ও ছন্দে আঁকা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৭৫৪৫ জন পড়েছেন।
Sujon Kumar Roy
একটি গোলাপ মনে জাগে ভাব, গায়ে তাহার কাটা ,,,
একটি নদী নিত্য নিরবধি, বহিছে জোয়ার ভাটা ...
একটি মন কি জানি কখন, হয়ে যায় বড় একা ,,, 
কি অপরাধ বালুচরে বাধ, বিধাতার সব লেখা ...
একটি পথ কাটিয়ে আঘাত, না হয় চলা শেষ ,,,
একটি মন নিত্য প্রতিটি ক্ষণ, খুজিছে আপন দেশ ..
একটি জীবন ছাড়িয়ে ভূবন, হয়তো খুজিছে কিছু ,,,
আলো আঁধারে ঘরে বাহিরে, ছুটিছে ছায়ার পিছু ...
জীবন জুরে দেখছি ঘুরে, চারিদিকে সব ফাঁকা ,,,
হারানো জীবন ভরানো ভূবন, ছবি ও ছন্দে আঁকা ...
রচনাকাল : ২৮/৪/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 16  Czech Republic : 5  Europe : 22  France : 39  Germany : 92  Hong Kong : 1  India : 711  Italy : 6  Lithuania : 6  
Norway : 33  Romania : 7  Russian Federat : 6  Saudi Arabia : 19  Sweden : 8  Switzerland : 16  Ukraine : 40  United Kingdom : 74  United States : 264  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 16  Czech Republic : 5  Europe : 22  
France : 39  Germany : 92  Hong Kong : 1  India : 711  
Italy : 6  Lithuania : 6  Norway : 33  Romania : 7  
Russian Federat : 6  Saudi Arabia : 19  Sweden : 8  Switzerland : 16  
Ukraine : 40  United Kingdom : 74  United States : 264  Vietnam : 4  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ছবি ও ছন্দে আঁকা by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩১০৪৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী